মৌলভীবাজারে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী

August 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পূজা অর্চনা,আলোচনা সভা ও সংকীর্তন শোভা যাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সোমবার ১৪ আগষ্ট সকালে চৌমোহনাস্থ শ্রী শ্রী নতুন কালীবাড়িতে শ্রীকৃষ্ণের পূর্জা অর্চনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়েছে।  পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. মাখন লাল দাশ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযূষ কান্তি সেন ও সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না। পরে জগতের শান্তি কামনা করে শহরে একটি বর্নাঢ্য সংকীর্তন শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় শহরের সকল ধর্মীয় প্রতিষ্টান সহ সনাতনধর্মী বিভিন্ন সংগঠনের ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সৈয়ারপুর লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com