বঙ্গবন্দুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

August 14, 2017,

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শিরণী বিতরণ করা হয়েছে। সোমবার ১৪ আগষ্ট দুপুর ১২টার দিকে শহরের বেরিরপার যাত্রী ছাউনির সম্মুখে মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসীন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়াস্থ। এছাড়াও দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৯৭৫ সালে জাতির জনকের সপরিবারের নির্মম হত্যাকান্ডের ঘটনায় নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শহরের সৈয়দ মোস্তফা (রহঃ) দরগা মসজিদের  পেশ ইমাম। দোয়া শেষে দুস্থদের মাঝে শিরণী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com