(ভিডিও সহ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

August 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মৌলভীবাজারে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ আগষ্ট সকালে জেলা অওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। এরপর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান,

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান ফজলু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদসহ অনেকে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পন করে। এর একটি বিশাল শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অডিটরিয়ামে এসে আলোচনায় মিলিত হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের উদ্যেগে তাঁর বাস ভবনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com