মৌলভীবাজারে শিবিরের বিক্ষোভ মিছিল
August 16, 2017,

দেশব্যাপী ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, খুন, ধর্ষণ এবং আইন হাতে তুলে নিয়ে সাধারণ ছাত্রদের উপর নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
বুধবার ১৬ আগষ্ট সকাল ১১টায় মিছিলটি শহরের পশ্চিমবাজার থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোডে এসে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিছবাহুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।



মন্তব্য করুন