মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

August 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  বুধবার ১৬ আগস্ট বিকেলে পৌর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও গণপরিষদ সদস্য আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক নেছার আহমদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজল, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, পৌর কাউন্সিলর ফয়সল আহমদ ও জালাল আহমদ, ডিএফএ সভাপতি আক্তারুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ প্রমুখ।
এরআগে মঙ্গলবার ১৫ আগস্ট পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ১৫টি স্থানে গরীব ও দুস্থদের মধ্যে শিরনী বিতরণ করা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com