মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

August 17, 2017,

স্টাফ রিপোর্টার স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর প্রবন্ধ, বক্তিতা প্রতিযোগীতা ও ক্বেরাত, হামদ, নাত, মিলাদ ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ, মাওলানা মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার গভর্ণিংবডির অভিভাবক সদস্য শেখ মোঃ নুরুল ইসলাম, মাওঃ সৈয়দ করম আলী, প্রভাষক মোঃ নুরুল ইসলাম, বশিরুল হক। মিলাদ পরিচালনা করেন মাদরাসার প্রভাষক মাওলানা মুহিবুর রহমান, দোয়া পরিচালনা করেন সিনিয়র আরবী প্রভাষক মাওলানা আব্দুর রহীম সাহেব। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মাওঃ ওহিদুজ্জামান আহমদ, আছাদ আহমদ ও আফছার আহমদ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com