জগৎসী আইডিয়াল সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং

August 17, 2017,

স্টাফ রিপোর্র্টার মৌলভীবাজারের রক্তদানে উৎসাহ প্রদান এবং সচেতনতার জন্য ফ্রি ব্লাড গ্রুপিং করেছে আইডিয়াল সোসাইটি জগৎসী।

বৃহস্পতিবার ১৭ আগষ্ট দুপুর ১টায় জগৎসী লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি মোহাম্মদ রাজা, সহসভাপতি রানা আহমদ, সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন, সেক্রেটারি সাহেদ আহমদ এবং অর্থ সম্পাদক জুমন আহমদ।

এছাড়াও প্রচার সম্পাদক রাজীব দেবনাথ, সদস্য মহসিন আহমদ, সায়মন আহমদ, ইমন আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com