মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুগ্রুপের পৃথক কর্মসূচী পালন

August 19, 2017,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবাদমান দুটি গ্রুপই পৃথক পৃথক ভাবে একই সময়ে কর্মসূচী পালন করেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বাগত জানিয়ে বিভিন্ন উপজেলা থেকে রঙবেরঙের ব্যানার ফেস্টুন সহ উভয় গ্রুপের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে সভাস্থলে আসেন।
শনিবার ১৯আগষ্ট দুপুর ১টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.নাসের রহমান গ্রুপের নেতৃত্তাধিন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সরকারী উচ্চ বিদ্যালয় এলাকায় একটি অভিজাত হোটেলে দুপুর ১টার দিকে স্বেচ্ছাসেবক দলের জেলা ও উপজেলা নেতাদের সাথে নিয়ে কেক কেটে ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্ভোধন করেন জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান।


পরে এ উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকদলের ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ ফয়সল এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হাই পিপলুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম.নাসের রহমান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এমএ মুকিত,বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
অপরদিকে  শহরের পৌরসভা মিলনায়তনে বেগম খালেদা রব্বানী গ্রুপের নেতৃত্তাধিন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করা হয়। শনিবার ১৯ আগষ্ট দুপুর ১২ টায় মৌলভীবাজার পৌরসভা থেকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মিলনায়তনে এসে শেষ হয়।


পরে আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের মৌলভীবাজার সভাপতি কাউন্সিলর স্বাগত কিশোর দাশের সভাপতিত্বে ও সেক্রেটারি শাম্মির হাবিব চৌধুরী রবিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোশারফ হোসেন বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুবদল নেতা মুহিতুর রহমান হেলাল, মোস্তফা সালেহ লিটন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com