মৌলভীবাজারে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

August 22, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে শোক র‌্যালী ও আলোচনা সভা করেছে জেলা আওয়ামীলীগ।
সোমবার ২১ আগষ্ট বিকেলে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাস ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফিরুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ,জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক বৃট্রিশ কাউন্সিলার এম এ রহিম (সিআইপি),  সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সাবেক ভিপি ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মালেক তরফদার সুয়েব।
এসময় বক্তারা বলেন, ২১শে আগষ্ট ইতিহাসের নৃশংস কালো অধ্যায়ের আরেকটি দিন। ইতিহাসের এই দিনে তৎকালিন বিএনপি-জামাত জোট সরকারের রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণে হত্যার উদেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় চালানো গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমান সহ ২৪ নেতাকর্মী নিহত হন। আমরা নিহত শহীদদের আত্মার মাগফেতার কামনা করছি।
পরে নিহত শহীদদের আত্মার মাগফেতার কামনায় নিরবতা পালন ও একটি শোক র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com