গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী ও দোয়া মাহফিল
August 22, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করেছে হাল-হাম্বার ও কেমডন আওয়ামীলীগ।
সোমবার ২১ আগষ্ট প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাল-হামবার আওয়ামীলীগের সাধারন সম্পাদক হলেন রাধাকান্ত ধর রাজু, কেমডেন আওয়ামীলীগের নেত্রী হেনা বেগম, মৌলভীবাজার জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক সভাপতি মসুদ আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান লোকমান, কৃষক লীগের সভাপতি জমসেদ আহমদ, সাধারন সম্পাদক শাহিন চৌধুরী, স্বেচ্ছা সেবক লীগের সোবহান খোকন, তরুণ লীগের সভাপতি বাচিত আহমদ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।



মন্তব্য করুন