মৌলভীবাজার পৌরসভার ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌরসভার ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২ আগস্ট সকালে পৗরসভা বোর্ডরুমে মিউনিসিপাল গভার্নেল এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বাধক হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষন বিভিন্ন দিক নিদের্শনা বিষয় নিয়ে আলোচনা করেন, মিউনিসিপাল গভার্নেল এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) টেইনার নাজমা খাতুন,প্রশিক্ষক মো: মাহবুবুর রহমান,টেইনার মৌসুমী আক্তার, টেইনার কাজী ফয়সল আহম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: আবুল হোসেন খাঁন,পৌরসভার সচিব আমিনুল ইসলাম।প্যানেল মেয়র মো: ফয়সল আহম্মদ, কাউন্সিলর মো: আয়াছ আহম্মদ,কাউন্সিলর মো: আনিছুজ্জামান বায়েছ,কাউন্সিলর শ্যামলী দাস পুরকায়স্থ,বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল,মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো: মাহবুবুর রহমান রাহেল পৌরসভার কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তির্বগ ।



মন্তব্য করুন