গার্ল গাইডস এসোসিয়েশনের প্রকৃতি পর্যবেক্ষন ও হ্ইাকিং অনুুুষ্ঠিত

August 24, 2017,

স্টাফ রিপোর্টার॥  বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার  উদ্যোগে  প্রকৃতি পর্যবেক্ষন ও হ্ইাকিং দিনব্যাপী অনুষ্ঠান ২৩ আগষ্ট  বুধবার মৌলভীবাজার বন বিভাগের আঞ্চলিক প্রশিক্ষন ভবন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্ঠা সৈয়দা ইসমত আরা এর সভাপতিত্বে এবং বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার শিশু গ্ইাডস ফারজানা আক্তার ঋৃতুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় গার্ল গাইডস কমিশনার মোহসানাত ফাতেমা ইসলাম, দৈনিক ইত্তেফাকের মৌলভীবাজার জেলাপ্রতিনিধি নজরুল ইসলাম মুহিব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার। বক্তব্য রাখেন গ্ইাডার অপরাজিতা রায়, নাজমা বেগম, হেমাপ্রভা সিনহা, শাহানারা বেগম, ফাতেমাতুজ জুহরা, জহুরুনেছা খাতুন, গাইড রেঞ্জার রুমা তরফদার প্রমুখ। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল আলম খান সহ অতিথিরা গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজিত প্রকৃতি পর্যবেক্ষন ও হ্ইাকিং দিনব্যাপী অনুষ্ঠান কার্যক্রমের বিভিন্œ দিক পরিদর্শণ করেন। প্রকৃতি পর্যবেক্ষন ও হ্ইাকিং অনুষ্ঠানে ১ম স্থান অধিকার করে আলী আমজদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস দল, দ্বিতীয় স্থান অধিকার করে শাহহেলাল উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় গার্ল গাইডস দল। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪০জন গ্ইাড অংশ গ্রহন করে।  অনুষ্ঠান শেষে বিকেলে অংশ গ্রহনকারীদের  মধ্যে পুরস্কার সনদ বিতরন করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com