দেশের পর্যটন খাতকে আরো গতিশীল করার পরিকল্পনা হোমল্যান্ড ট্যুরিজম বিডি

স্টাফ রিপোর্টার॥ দেশের পর্যটন খাতকে আরো গতিশীল করার পরিকল্পনায় যোগ দিতে অতি শ্রীঘ্রই অগ্র যাত্রা শুরু করতে যাচ্ছে হোমল্যান্ড ট্যুরিজম বিডি নামে ট্যুর কোম্পানি। বাংলাদেশের পর্যটন খাতকে আরো বেগবান, জনপ্রিয় করে তোলা এবং এই খাতকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে হোমল্যান্ড ট্যুরিজম বিডি কোম্পানি। সিলেটের বিকাশমান পর্যটন খাতে উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্যে ও ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণকে নিরাপদ-নির্ঝঞ্জাট ও সাচ্ছন্দময় করার প্রত্যয় নিয়ে চায়ের শহর সিলেটে একটি স্বয়ং সম্পূর্ণ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান হিসেবে ‘হোমল্যান্ড ট্যুরিজম বিডি’ যাত্রা শুরু করবে।
ইতিমধ্যেই হোমল্যান্ড ট্যুরিজম বিডি নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে (লিংক: www.homelandtourismbd.com)| । সেখানে সিলেটের সকল দর্শনীয় স্থানসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার দর্শনীয় জায়গাগুলোর সকল তথ্য পাওয়া যাবে। হোমল্যান্ড ট্যুরিজম বিডির ব্যবস্থাপক ও পরিচালক তোফায়েল আহমেদ পাপ্পু জানান, আমাদের লক্ষ্য হচ্ছে এলাকার বেকারদের ট্যুরিজম সেবার মাধ্যমে বেকারত্ব দুর করা। আশা করি আমাদের হোমল্যান্ড ট্যুরিজম বিডি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি করবে। আমাদের প্রাথমিক টার্গেট সিলেটের সকল দর্শনীয় স্থানগুলোকে দেশী,বিদেশী পর্যটকদের সাথে পরিচয় করিয়ে দেয়া। সিলেটে যারা বেড়াতে আসবেন তাদেরকে সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখানো। ইতিমধ্যে হোমল্যান্ড ট্যুরিজম বিডি’র ওয়েবসাইটের কাজ শেষ হয়েছে। কিছু দিনের মধ্যেই এটি শুভ উদ্বোধন হবে। ওয়েবসাইটে দর্শনীয় জায়গাগুলোর তথ্য রাখা হয়েছে। তবে এটি এখনো প্রকাশ করা হয়নি। শ্রীঘ্রই সবাই এটি দেখতে পাবেন। দেশের যে কোন স্থান থেকে সিলেটের যে কোন হোটেল, রিসোর্টে যাওয়ার জন্য যারা আগ্রহী হবেন তাদের জন্য বিভিন্ন ট্যুরের প্যাকেজ, অনলাইন বুকিং ও পেমেন্ট স¤পর্কিত যাবতীয় তথ্য থাকবে।
হোমল্যান্ড ট্যুরিজম বিডির ট্যুর ম্যানাজার জানান, পর্যটকদের ভ্রমণকে আরামদায়ক করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রতিষ্ঠানটির লক্ষ্য থাকছে যে, ভ্রমণকারীরা ভ্রমনের ইচ্ছে পোষণ করবেন। এরপর তাকে ভ্রমণে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে হোমল্যান্ড ট্যুরিজমের। এজন্য শুধু হোমল্যান্ড ট্যুরিজম বিডি’র ওয়েব সাইটে প্রবেশ করে নির্দিষ্ট প্যাকেজটি সিলেক্ট করে নিতে হবে।
বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি করবে হোমল্যান্ড ট্যুরিজম বিডি এমন প্রত্যাশা করছেন স্থানীয় সংশ্লিষ্টরা।



মন্তব্য করুন