অসহায় দুই রোগীর পাশে ভিপি সুয়েব

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে জটিল রোগে আক্রান্ত অসহায় দুই পরিবারকে চিকিৎসা, নগদ অর্থ প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভিপি আবদুল মালিক তরফদার ভিপি সুয়েব।
শনিবার ২৬ আগস্ট দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ও মোস্তফাপুর ইউনিয়নের দুই অসহায় রোগীকে চেক প্রদান করেন।
তারা হলেন সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর এলাকার মো: মাহমুদুর রহমান ও মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের মো: বাবুল মিয়া।
এসময় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভিপি আবদুল মালিক তরফদার সুয়েব বলেন, জনসেবাকে আমি ইবাদত মনে করি। তাই সেই ছোটবেলা থেকে জনগণের কল্যাণে নিয়োজিত হয়েছি আজও মানুষের সুখে দু:খে পাশে আছি ভবিষ্যতেও থাকবো। মানুষ মানুষের জন্য। অসহায় ও দুঃস্থদের দুঃখে-কষ্টে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সমাজের বিত্তবানরা যদি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে দারিদ্র বিমোচনে অনেক সহায়তা হবে।



মন্তব্য করুন