মৌলভীবাজারে সুশীল সমাজের সাথে নাটাবের মতবিনিময় সভা

August 26, 2017,

হোসাইন আহমদ॥ যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২৬ আগষ্ট শনিবার বিকালে মৌলভীবাজারস্থ ফায়ার এন্ড আইস চায়নিজ রেষ্টুরেন্টে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রেজা আহমদ বেনজির এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নাটাবের জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ সত্যকাম সক্রবর্তী, ডাঃ সৈয়দ আক্তার হোসেন, ডাঃ ছাদিক আহমদ ও খালেদ চৌধুরী প্রমুখ।
বক্তারা মতবিনিময় সভায় যক্ষ্মা নিরোধের বিভিন্ন কৌশল ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যক্ষ্মা নিরোধে সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com