মৌলভীবাজারে শুভসংঘের জেলা কার্যনির্বাহী কমিটি মাদক ও ইভটিজিং নির্মূলে কাজ করার প্রত্যয়

August 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ ‘তারুণ্যকে জাগিয়ে, সামনে যাবো এগিয়ে/ যতো শুভ সুন্দর, আমরা দেবো কদর’ এই প্রত্যয়ে নিয়ে ২৪ আগষ্ট মৌলভীবাজারে কালের কণ্ঠ শুভসংঘের কমিটি গঠিত হয়েছে। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আবদুল হামিদ মাহবুবের সভাপতিত্বে তার আরামবাগস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় শহরের এক ঝাক তরুণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। একে একে সবাই মতামত ব্যক্ত করেন যে তরুণদের জাগিয়ে সকল শুভ কাজের সাথে তাদের যুক্ত করতে পারলে সমাজ থেকে অশুভ অসুন্দর দূর করা সম্ভব।
পরে সকলের সম্মতির ভিত্তিতে ২৯ সদস্যের মৌলভীবাজার জেলা কমিটি গঠণ করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন; রাশেদা বেগম ও তাকবির হোসেন। সহ-সভাপতি উবায়দুর রহমান ও গনেশ চন্দ্র দেব, যুগ্ম সম্পাদক আলিম আল মুনিম ও দুলাল হোসেন জুমান, সাংগঠনিক সম্পাদক সোহান হোসাইন হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ ফজলে হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কয়ছর আহমদ, সমাজ কল্যাণ সম্পাকদ ছাদিকুর রহমান, ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন, নারী বিষয়ক সম্পাদক লতিফা নিলুফার,কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আকরাম, তনয় খান, টিপু সুলতান, মোস্তাফিজুর রহমান, শেখ সাইফুর রহমান।
এই কমিটিকে পরামর্শ দিয়ে সহযোগীতা করার জন্য কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আবদুল হামিদ মাহবুবকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠণ করা হয়। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন; বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, সমাজ কর্মী এম মুহিবুর রহমান মুহিব ও বরমচাল কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসী সুলতানা।
কমিটি গঠণের পর নতুন কমিটির সভাপতি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম তার বক্তব্যে বলেন; ‘মৌলভীবাজার থেকে মাদক ও ইভটিজিং নির্মূলে আমি আমার এইসব সাথীদের নিয়ে কাজ করতে চাই। কাজ করতে চাই সকল অশুভ অসুন্দরের বিরুদ্ধে। যেখানেই অন্যায় অবিচার দেখবো; সেখানেই আমরা শুভসংঘের সদস্যরা প্রতিরোধ গড়ে তুলবো। এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগীতা লাগবে। সেই সহযোগীতা আমরা পাবো বলে আশা করি।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com