মৌলভীবাজার অর্ধশত স্কুলে পানি; পাঠদান বন্ধ ১৯টির

August 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যায় হাওরাঞ্চলের প্রায় অর্ধশত স্কুলে এখনও পানি রয়েছে। বাড়িঘর ও মসজিদে বিকল্প ব্যাবস্থায় স্কুলের পাঠদান চললেও ২ মাস ধরে ১৯টি বিদ্যালয়ের পাঠদান সম্পূর্ণ বন্ধ রয়েছে। সামনে পরীক্ষা তাই চিন্তিত শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকরা।
গেলো জুন মাসে মৌলভীবাজারের হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরে তৃতীয় দফায় বন্যা দেখা দেয়। বড়লেখা,জুড়ী, রাজনগর, কুলাউড়াসহ পাঁচ উপজেলার শতাধিক স্কুলে পানি ওঠায় বন্ধ হয় স্কুলের পাঠদান। বন্যার পানিতে অন্তত ৫০টি বিদ্যালয়ে তলিয়ে আছে। বিকল্প ব্যাবস্থায় পাঠদান চললেও কুলাউড়া উপজেলার মদনগৌরী স.প্রা.বি., কালেশার স. প্রা. বি., জাবদা সরকারি প্রা. বিদ্যালয়সহ ৪টি, সদর উপজেলায় ৩টি, রাজনগরে ৩টি, বড়লেখায় ২টি ও জুড়ি উপজেলায় ৭টিসহ হাওরাঞ্চলের ১৯টি বিদ্যালয়ের পাঠদান পুরোপুরি বন্ধ রয়েছে সামনে পরীক্ষা প্রস্তুতির না থাকায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকরা। সমস্যার স্থায়ী সমাধানের জন্য তাদের দাবি এসব এলাকার বিদ্যালয়ে উচু ভবন নির্মাণের-
বন্যা আশ্রয় কাম স্কুল নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করে এই কর্মকর্তা জানান, তারা শিক্ষার্থীদের ক্ষতি পুষাতে চেষ্ঠা করছেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অবহেলিত হাওড় পাড়ের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করবে কর্তপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com