শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও কৃতি ছাত্রদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

August 27, 2017,

স্টাফ রিপোর্টার ॥ শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিদ্য্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ আবু শাহজাহান এর সভাপতিত্বে ্এবং প্রাক্তন ছাত্র মছরুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল কাদির মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণ পদ দাশ।
শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মতিন খান ২০১৬ইং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘শ্রদ্ধাঞ্জলি’ ও ২০১৭সনে এস.এস.সি, জে.এস.সি ও শ্রেণিভিত্তিক কৃতি শিক্ষার্থীদের নগদ অনুদান এবং সংবর্র্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খালেদ চৌধুরী, জামাল আহমদ,নির্মল কান্তি দেব,জাবের আহমদ, আব্দুল গাফ্ফার জনি, জসিম উদ্দিন, প্রমুখ। ছবি সংযুক্ত

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com