পৌর ঈদগাহে হবে পবিত্র ঈদ-উল-আযহার তিনটি জামাত

August 27, 2017,

ওমর ফারুক নাঈম॥ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহা এর তিনটি জামাত অনুষ্ঠিত হইবে।
প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করিবেন জেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ শামছূল ইসলাম। সানী ইমাম থাকবেন দরগাহ জামে মসজিদের সানী ইমাম হাফিজ মাওলানা বজলুর রহমান
দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হইবে। দ্বিতীয় জামাতে ইমামতি করিবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো: মুহিবুর রহমান। সানী ইমাম থাকবেন সরকারি ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলনা আশিকুল হক।
তৃতীয় জামাত সকাল ৮.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হইবে। তৃতীয় জামাতে ইমামতি করিবেন সুলতানপুর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা। সানী ইমাম থাকবেন দর্জির মহল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুমায়ূন কবির।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com