ঈদকে সামনে রেখে নিরব কামারপাড়া নেই বেঁচাকেনা, হতাশ কামাররা

স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকী। মৌলভীবাজারের কামারপাড়াতে যেখানে নাওয়া খাওয়া ভুলে গিয়ে বিরতীহিন ভাবে কাজ করার কথা। সেখানে অলস সময় পার করছেন কামাররা। দা, ছুরি, বটি ও হাসুয়া তৈরীর কামাররা ব্যস্ত নেই বললেই চলে। অন্যান্য বছর কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দা, ছুরি, বটিসহ লৌহজাত জিনিস তৈরীর কাজে ব্যস্ত সময় পার করতেন এসময় তারা। সারা বছর অনেকটা অলস সময় পার করে একটি মাত্র দিনের আশায় বসে থাকতে হত এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের৷ কোরবানীর ঈদকে সামনে রেখে তারা সারা বছর চলার মত অর্থ উপার্জনের আশা করতেন কামাররা।
মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডে দা, ছুরি, বটি তৈরীর কারিগর প্রেমানন্দ দে জানালেন, সারা বছর অনেকটা আমাদের অলস সময় পার করতে হয়। এতে সংসার চালানো বড় কষ্ট হয়। তার পরেও এ পেশা ছাড়তে পারিনি। শুধু মাত্র একটি দিনের আশায় বুক বেধে কোন রকমে দিন পার করি।
কিন্তু বন্যার কারণে মৌলভীবাজারে কোরবানীর ঈদকে সামনে রেখে বেঁচাকেনা নেই বললেই চলে। বুকে আশা বেধেছিলাম এ বছর কোরবানীর ঈদে দা, ছুরি, বটিসহ লৌহ জাত পন্য বিক্রি করে সারা বছর চলার মত উপার্জন করা যাবে তা আর হলো না।
স্বপন দেব নামের আরেকজন কামার জানান, বছর এ বছরের চেয়ে বেশী কাজ ছিল। এবছর কাজ একেবারেই কম। অবশ্য গত বছরের তুলনায় এবছর লৌহজাত পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে দা, বটি সহ অন্যান্য জিনিষের দাম বেশী।
একই দৃশ্য দেখা যায় শহরের সানিতি আয়রণ ষ্টোর, রিতা আয়রণ ষ্টোর সহ কামারপাঁড়ার অন্যান্য দোকানগুলোতে। দা, ছুরি ,বটি, ও হাসুয়া সহ লোহা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কামাররা এখন অনেকটা অলস সময় কাঠাচ্ছেন। যার ফলে হতাশ কামাররা।



মন্তব্য করুন