কুরবানীর পশুর হাট নিয়ে ধূর্মজাল: সংবাদ সম্মেলনে

August 29, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার পৌরসভার অধিনে স্থাপনকৃত কোরবানীর পশুর হাট নিয়ে পৌরসভা ও মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের মধ্যে ধূর্মজাল সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ২৯ আগষ্ট মঙ্গলবার বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জনপ্রতিনিধিগন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ বলেন, স্টেডিয়াম সংলগ্ন পশুর হাট মোস্তফাপুর ইউনিয়নকে দেয়ার জন্য গত ৩১ জুলাই জেলা প্রশাসক বরাবর আবেদন করলে অজ্ঞাত কারনে মোস্তফাপুর ইউনিয়নের আবেদন খারিজ করেন জেলা প্রশাসক। কারণ হিসেবে দেখানো হয়েছে পার্শ্ববর্তি এস, এ ১৫০ ও ১৫১ দাগে .৮৪ একর ভূমিতে পৌরসভাকে পশুর হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে। অথচ দেখা গেছে জেলা প্রসাশকের কার্যালয় থেকে যে জায়গাটুকু অনুমতি দেয়া হয়েছে তা পৌরসভার রঘুনন্দনপুর মৌজায় পড়ে। কিন্তু পৌরসভা সম্পূর্ণ বেআইনীভাবে প্রভাব কাটিয়ে লাউয়ারআগা মৌজার এস এ ১নং দাগে পশুর হাট বসাইয়াছেন।
ইউনিয়নের জনপ্রতিনিধিগণ অভিযোগ করে বলেন, এটা মোস্তফাপুর ইউনিয়নকে না দেয়ায় শহর তলির ওই ইউনিয়নটি লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে ইউনিয়ন উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আব্দুল মুহিদ, মঈন উদ্দিন, জাবেদ আহমদ, ওয়াছির মিয়া ও মনোয়ারা বেগম প্রমুখ।
এবিষয়ে মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, এ পশুর হাট নিয়ে আদালতে মামলা ছিল। সোমবার আদালত আমাদরে পক্ষে রায় দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com