মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে শিবিরের বিক্ষোভ

August 29, 2017,

স্টাফ রিপোর্টার॥ মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
মঙ্গলবার ২৯ আগষ্ট সকাল ১০টায় মিছিলটি পশ্চিমবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোডে এসে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিছবাহুল হাসান, সাবেক মাদরাসা বিষয়ক সম্পাদক দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com