৫ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী

ওমর ফারুক নাঈম॥ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মিলাদ এঠঘডউঔ, দোয়া ও শিরনি বিতরণ এবং পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। বিএনপি নেতা এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে কেবল অর্থমন্ত্রী হিসেবেই ১২ বার বাজেট পেশ করেছেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠালগ্নে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে আপন করে ডাকলেন দল গঠনে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ই জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তার জীবদ্দশায় দেশ ও বৃহত্তর সিলেট নিয়ে যে উন্নয়ন মহাপরিকল্পনা করেছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাম্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।



মন্তব্য করুন