চাঁদনীঘাট ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
September 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ৩১ আগস্ট বৃহস্পতিবার চাঁদনীঘাট ইউনিয়ন প্রাঙ্গনে আলোচনা সভা ও ত্রাণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখলাই মিয়া, উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ লিপন মিয়া ও মুবিন মিয়া এবং সংরক্ষিত মহিলা সদস্য গুলতাজ বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন জাকারিয়া হোসেন টিপু। বন্যা দুর্গত গরীব ও অসহায়দের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।



মন্তব্য করুন