মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল আজহার পালিত
September 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল আজহার নামায পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাত করা হয়।
১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশ নেয়। নামাযে ইমামতি করেন হাফেয মাওলানা মাজেদুল হক সজীব ।

এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামায আদায় করার খবর পাওয়া গেছে।
আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, ৯ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার এই নামায আদায় করছেন।



মন্তব্য করুন