মৌলভীবাজার পৌর ঈদগাহে ঈদ-উল-আযহার তিনটি জামাত অনুষ্ঠিত

September 2, 2017,

ওমর ফারুক নাঈম॥ পবিত্র ঈদ-উল-আযহায় মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহা এর তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ সেপ্টেম্বর সকালে তিনটি জামাতে শত শত মুসল্লীর সমাগমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় দেশে ও জাতির উদ্দেশ্যে বিশেষ মুনাজাত ও বক্তব্য রাখা হয়।
প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ শামছূল ইসলাম। সানী ইমাম ছিলেন দরগাহ জামে মসজিদের সানী ইমাম হাফিজ মাওলানা বজলুর রহমান।
দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো: মুহিবুর রহমান। সানী ইমাম ছিলেন সরকারি ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা আশিকুল হক।
তৃতীয় জামাত সকাল ৮.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা। সানী ইমাম ছিলেন দর্জির মহল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুমায়ূন কবির।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com