মৌলভীবাজার বন্যার্থদের মাঝে রান্না করা খাবার বিতরন

স্টাফ রিপোর্টার॥ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজারের সদর উপজেলায় দুটি ইউনিয়নে বন্যার্থদের মধ্যে রান্না করা খাবার বিতরন করেছে উপজেলা প্রশাসন।
২ সেপ্টেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলায় আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নে দুই হাজার বানভাসি পরিবারকে রান্না করা খাবার বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। হাওরের পানি বেড়ে বাড়ী-ঘর বসবাসের অনুপোযোগী হয়ে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধে। আশ্রয় কেন্দ্র,খুপড়ি ঘর বানিয়ে বাঁধে বসবাসকারী দুর্গত মানুষ আর যাদের ঘরে পানি প্রবেশ করায় রান্না করতে পারছেন না । সেই সব বন্যার্থদের এই রান্না করা খাবার বিতরন করা হয়েছে। এক বেলার জন্য হলেও রান্না করা ভালো খাবার পেয়ে আনন্দিত বানভাসি মানুষ। দীর্ঘ দিন ধরে মানবেতর জীবন যাপন করা দুর্গত মানুষের দুখের সময় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারী ত্রান বিতরনের পাশাপাশি রান্না করা খাবার বিতরনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।



মন্তব্য করুন