মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে কোরবানীর মাংস বিতরণ

September 3, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পবিত্র ঈদ-উল আযহার কোরবানীর মাংস গরীব, দুস্থ ও বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মালেক তরফদার ভিপি সোয়েব।
শনিবার ২ সেপ্টেম্বর বিকেলে কাউয়াদিঘি হাওরের বন্যা কবলিত দেড় শতাধিক বন্যার্থদের মাঝে দুই কেজি করে কোরবানীর মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল রহমান কাজল ও ইউপি আওয়ামীলীগের সভাপতি অশিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com