মৌলভীবাজারে গরীব ও দুস্থদের মাঝে কোরবানীর মাংস বিতরণ

September 3, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পবিত্র ঈদ-উল আযহার কোরবানীর মাংস গরীব,দুস্থ ও বন্যার্থদের মাঝে বিতরণ করেছে সাবেক বৃট্রিশ কাউন্সিলর যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ,জেলা আওয়ামীলীগের সদস্য এম এ রহিম (সিআইপি)।


শনিবার ২ সেপ্টেম্বর বিকেলে নাজিরাবাদ ইউপির ইউসূফ নগর (রাউৎগাও) গ্রামের নিজ বাড়িতে প্রায় ৫শতাধিক গরীব ও দুস্থদের মাঝে দুই কেজি মাংস এবং নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক বৃট্রিশ কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ রহিম (সিআইপি), মখলিছুর রহমান কলেজের দাতা সদস্য মুজিবুর রহমান মুজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।বিতরণের আগে পিতা-মাত ও দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com