মৌলভীবাজার এক যুবককে কিডনী চিকিৎসার সাহায্যার্থে প্রবাসীদের অনুদান

September 6, 2017,

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য প্রবাসীদের সামাজিক সংগঠন বন্ধন ইউকের পক্ষ থেকে দুটি কিডনী নষ্ঠ হওয়া নিখিল চন্দ্র দাশকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব মিলনায়তনে অস্বচ্ছল নিখিলের কিডনী চিকিৎসার জন্য তাঁর পিতার হাতে এক লক্ষ টাকা তুলে দেন বন্ধন ইউকের সদস্যরা। এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শাহ শাফী কাদির, রাধা কান্ত ধর, শাহীন আহমদ, শেখ নেছার আহমদ,আব্দুল মুমিন অপু,শাহেদ কুরেশী,বদরুল ইসলাম। এছাড়া মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চব্বিশ বছর বয়সী নিখিল চন্দ্র দাশের দুটি কিডনী নষ্ঠ হওয়ায় দীর্ঘ দিন ধরে সিলেট হাসপাতালে ভর্তি আছেন তিনি। দরিদ্র পিতা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এ খবর শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধন ইউকের সদস্যরা। প্রবাসীদের এই সংগঠন বন্ধন ইউকে গত কয়েক বছর ধরে সিলেট বিভাগে শিক্ষা ,চিকিৎসা সহ আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com