মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ১৯৮২সনের ব্যাচ এর ঈদ পূণর্মিলনী
September 6, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ১৯৮২ সনের ব্যাচ এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘স্পন্দন-১৯৮২ মৌলভীবাজারের উদ্যেগে মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাদিয়া কমিউনিটি সেন্টারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘণ পরিবেশে সম্পন্ন হয়।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল লতিফ কায়ছর, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক তরফদার সোয়েব, শওকত আবুল খয়ের খান চুন্নু, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মুহাদ্দিছ আলী, যুক্তরাজ্য প্রবাসী শাহীন আহমদ, কানাডা প্রবাসী তৈমুর আহমদ। দীর্ঘ দিন পর এক বন্ধু অন্য বন্ধুকে পেয়ে আবেগে একে অন্যকে জড়িয়ে ধরেন। ১৯৮২ ব্যাচের জনৈক বন্ধুর চিকিৎসার জন্য বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থানরত বন্ধুরা মিলে তাকে এ পর্যন্ত ২ লক্ষ ৭০ হাজার টাকা দেওয়া হয়।



মন্তব্য করুন