মৌলভীবাজার সাংসদের সাথে প্রবাসী নেতাদের সৌজন্য সাক্ষাত

September 6, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দুই ইউএই প্রবাসী কমিউনিটি নেতা।
৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধায় প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাস ভবনে সৌজন্য সাক্ষাত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন শাহ রাশীদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইউএই আলাইন আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন আন, সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন।
সৌজন্য সাক্ষাতে সাংসদের কাছে ভিসা প্রসেসিং জটিলতা নিরসন, বর্তমান বন্যা পরিস্থিতি বন্যার্তদের সহযোগিতা এবং প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলির মৃত্যু বার্ষিকী পালন নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com