মোহাম্মদ আলী জেলার শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার

স্টাফ রিপোর্টার॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ সংক্রান্ত মৌলভীবাজার জেলা পর্যায়ে বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক জনাব মোহাম্মদ আলী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ২০১৭ সনের জন্য মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে অনার্সসহ ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করে ১৯৯৪ সনে পয়ালগাছা পোস্ট গ্রাজুয়েট কলেজ, কুমিল্লায় অধ্যাপনা শুরু করেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০০ সনে মৌলভীবাজার সদর উপজেলায় সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে প্রথম যোগদান করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ছয় বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রাজনগর এবং কমলগঞ্জ উপজেলায় দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে বর্তমানে শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত আছেন। তিনি তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ সেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং কাবিং কার্যক্রম সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য যে, জনাব মোহাম্মদ আলী ২০১৬ সালে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছেন। মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি এবারও তার কাজের যথার্থ মূল্যায়ন করেছেন।



মন্তব্য করুন