মৌলভীবাজারে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত

September 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ স্বাক্ষরতা  অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি এই প্রতিবাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচীর পালনের মধ্য দিয়ে শুক্রবার ৮ সেপ্টেম্বর মৌলভীবাজারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সম্মুখ হতে এক র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।
সাইফুর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক ব্যুরো সহাকারী পরিচালক মোঃ আমিরুল কবীর,জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান,সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহেদ, পৌর মেয়র ফজলুুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)) ্আনোয়ারুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com