রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন
December 4, 2017,

স্টাফ রিপোর্টার॥ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহরের চৌমোহনা চত্বরে ৪ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথের সভাপতিত্বে ও মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু (এডভোকেট), বাসদ মৌলভীবাজার সদর উপজেলা শাখার সমন্বয় কৌশিক দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক স্বর্ণালী দাশ টুম্পা প্রমুখ।



মন্তব্য করুন