তিন মাস প্রশিক্ষণ শেষে মহিলা বিষয়ক কার্যালয়ে সনদ বিতরণ

December 4, 2017,

জনি বেগম॥ জেলা মহিলা বিষয়ক কার্যালয় মৌলভীবাজার এর আয়োজনে তিন মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

৪ ডিসেম্বর  সোমবার বিকেলে কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে  জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক জাহানারা বেগম প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।  তিন মাস মেয়াদী প্রশিক্ষণ ব্লক বাটিক, কুশিকাটা, চট, বিউটিফিকেশন ও সেলাই প্রশিক্ষনে ৫টি ট্রেডে ৫০ জন প্রশিক্ষনার্থীদেরকে ১ লাখ ১৭ হাজার ১২০টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে ৪১ জন  প্রশিক্ষনার্থীদেরকে  সনদ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com