প্রেমনগর চা বাগানে যাত্রার আসর পন্ড

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানে যাত্রার নামে বসা জুয়া ও অশ্লীল নৃত্যের আসর মঙ্গলবার ৫ ডিসেম্বর সকালে এলাকাবাসীর সহায়তায় বন্ধ করেছে র্যাব।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে মৌলভীবাজারের প্রেমনগর চা-বাগানে যাত্রার নামে বসেছিল জুয়া ও অশ্লীল নৃত্যের আসর। যাত্রার নামে এই অশ্লীলতা চলাকালীন সময়ে স্থানীয় এলাকাবাসী তা বন্ধ করতে র্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতেই সকাল ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় র্যাব অভিযান চালিয়ে বন্ধ করে এ অবৈধ কার্যক্রম।


স্থানীয়দের অভিযোগ, যাত্রা শুরু হওয়ার ৪ থেকে ৫দিন আগেই যাত্রা প্যান্ডেল ও আয়োজকরা অবস্থান করছিলেন। স্থানীয় বাগান ও পঞ্চায়েতের কয়েকজন লোক এই যাত্রার আসর বসিয়েছিলেন।মৌলভীবাজারের প্রেমনগর বাগানের ম্যানাজার লিটন বাহাউদ্দিন বলেন, আমাদের বাগানের কিছু অসাধু লোক এই যাত্রার আয়োজন করেছিল। এলাকাবাসী ও র্যাব এই অশ্লিল যাত্রার আসর বন্ধ করে।র্যাব মৌলভীবাজারের কমান্ডার ধীমাণ বাবু বলেন, অভিযোগের প্রেক্ষিতে অবৈধ যাত্রার আসর এলাকাবাসীর সহায়তায় বন্ধ করা হয়েছে।



মন্তব্য করুন