টাউন কামিল মাদরাসার কামিল ¯ত্নাতকোত্তর পরীক্ষা ২০১৬ এর পাশের হার ৯৭.৩২

December 5, 2017,

স্টাফ রিপোর্টার॥ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর অধীনে গৃহিত কামিল (ত্নাতকোত্তর) পরীক্ষা ২০১৬ এর ফলাফল বিগত ০৩/১২/২০১৭খ্রিঃ তারিখে প্রকাশ করা হয়েছে। মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা হতে ২০১৬ সনের কামিল (ত্নাতকোত্তর) ১ম পর্বে সর্ব মোট ১১২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে ১০৯ জন ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে পাশ করেছে। পাশের হার ৯৭.৩২%। কামিল (মাস্টার্স) জামাতে ভাল ফলাফল করায় মাদরাসার অধ্যক্ষ আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের সাথে সাথে গভণিংবডির সকল সদস্য এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাদরাসা উন্নয়নের জন্য সকলের কাছে দু’আ কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com