বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতি আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত

December 10, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী অংশ গ্রহণের মাধ্যমে মেধা যাচাই পরীক্ষা ২০১৭ইং সফল ভাবে সম্পন্ন হয়েছে। মেধা যাচাই পরীক্ষায় উপজেলার ১১৫টি প্রাথমিক/কেজি/মাদ্রাসার মোট ৬১৬জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে।

৮ ডিসেম্বর শুক্রবার পরীক্ষা পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য এবং মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মোস্তফাপুর ইউ.পি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, কনকপুর ইউ.পি চেয়ারম্যান রেজাউর রহমান রেজা, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং (এমসিএন) এর সভাপতি হাসান আহমেদ জাবেদ, বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও গ্রীনহীল ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম, শেখ রুমেল আহমদ, ইউ.পি সদস্য মঈন উদ্দীন আহমদ।এ ছাড়ারাও উপস্থিত ছিলেন বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির সভাপতি এড. দানিয়েল আহমেদ, পরীক্ষা পরিচালনা কমিটি, আহবায়ক  মোঃ আব্দুস সোবহান (এপলো), বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ রুপিয়ান, শিশুকানন পরিচালক মায়া ওয়াহেদ, হাজী নছিব উল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহজান আহমদ, স্থানীয় শিক্ষা অনুরাগী ও সমাজসেবক উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com