বৃষ্টির সাথে সাথে তীব্র শীতের আগমন

আশরাফ আলী॥ মৌলভীবাজারের আকাশ দু’দিন থেকে ভালো নেই। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও ৯ ডিসেম্বর শনিবার সকাল থেকে বৃষ্টিপাত হতে শুরু করে। ফলে বৃষ্টির সাথে সাথে তীব্র শীতের আগমন ঘটেছে।
শীতকালে বৃষ্টির সাথে সাথে হালকা বাতাস হওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির প্রভাবে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। বিশেষ করে শিশু ও বয়স্করা সহ ছিন্নমূল মানুষগুলো পড়েছে বিপাকে। প্রয়োজন ছাড়া সকালের দিকে ঘর থেকে বের হয় না মানুষ। সকাল থেকে থেকে শুরু হওয়া বৃষ্টি গুড়ি গুড়ি ভাবে চলছে অবিরত। কৃষিতে খুব উপকার হয় এ বৃষ্টি।
গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে কনকনে শীত অনুভূত হচ্ছে। গাছপালা, লতা-পাতা ধূলোয় মলিন হয়ে পড়েছে। বৃষ্টি হওয়ায় ধূলো মলিন অবস্থা থেকে মুক্তি পেয়েছে গাছপালা, লতা-পাতা। আর শুকিয়ে যাওয়া রবিশস্য শরসেতে পানির পরশ পেয়েছে।



মন্তব্য করুন