মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

December 10, 2017,

স্টাফ রিপোর্টার॥ ‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস শোভাযাত্রা, মানববন্ধন, স্বাক্ষরতা অভিযান, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সৈয়দা সায়রা মহসীন। পরে এক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনায় সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এস আব্দুল কাদির মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া, ডাঃ সত্যকাম চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদরা অংশগ্রহণ করেন।

 পরে এক মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এদিকে দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানবন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com