মৌলভীবাজারে তিনদিন ব্যাপী ঔঅঈ গাড়ী মেলার উদ্বোধন

আশরাফ আলী॥ মৌলভীবাজারে জে এ সি ট্রাক, পিক-আপ ও পিয়াজো পিক-আপ গাড়ীর ৩দিন ব্যাপী মেলার উদ্বোধন ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার ক্লাব প্রাঙ্গনে এস.এন.এস অটোমোবাইলের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এস.এন.এস অটোমোবাইলের চেয়ারম্যান শেখ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ
অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পরিষদের প্যানেল মেয়র হাসান আহমদ জাবেদ, রাকিবা সুলতানা তালুকদার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ম্যানেজার মিজানুর রহমান, মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, এডভোকেট পার্থ সারথি পাল, রাজিয়া সেলিনা সেলি, জাহেদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আহাদ। মেলা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।



মন্তব্য করুন