শহরে জোড়া খুন : দুই দিনের রিমান্ড শেষে স্কুল ছাত্র কারাগারে

December 12, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জোড়া ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় গ্রেফতারকৃত স্কুল ছাত্র আল-জামিল ও কনক দাসের দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে এঘটনায় গত শনিবারের পর থেকে মঙ্গলবার ১২ ডিসেম্বর বিকাল পর্যন্ত আর কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল আহম্মদ বলেন, গ্রেফতারকৃতরা দুই দিনের রিমান্ডে ঘটনার সময় উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। বাকীদের গ্রেফাতার না করলে হত্যাকারীকে চিহ্নিত করা যাবে না।

গ্রেফতারকৃত আল-জামিল সদর উপজেলার ফতেহপুর এলাকার আনসার মিয়ার পুত্র এবং কনক দাস কুলাউড়া উপজেলার পাবই এলাকায় কৌশিক দাশের পুত্র এবং উভয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com