জেলা জুড়ে ঘন কুয়াশা

December 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ হঠাৎ করে ১৪ ডিসেম্বর ভোর থেকে মৌলভীবাজারে পড়তে শুরু করেছে ঘন কুয়াশা।

সকাল থেকেই ঘন কুয়াশার কারনে মৌলভীজারে যানবাহন গুলো চলছে ধীর গতিতে। অনেকে লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন। এদিকে ঘন কুয়াশার মধ্যেই সকালে কাজে যোগদিয়েছেন মৌলভীবাজারের চা বাগানের শ্রমিকরা। বেলা ১১টা পর্যন্ত  মিলেনি সূর্যের দেখা।

এ ব্যাপারে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস জানায় আজ সকাল থেকে ঘনকুয়াশা পড়েছে। গতকাল শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ২১ ডিগ্রী। আজ রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রী। এখন ধীরে ধীরে শ্রীমঙ্গলের টেম্বারেসার নিচে নেমে আসবে এবং  সাথে সাথে শীতের তিব্রতাও বাড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com