আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরোদ্ধে ৫’শত কোটি টাকার মানহানি মামলা

December 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরোদ্ধে ৫শত কোটি টাকার মামলা করেছেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খয়েজ আহমেদ।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে  মৌলভীবাজার জুডিসিয়াল ১নং আমল আদালতে তিনি এ মামলা দায়ের করেন (মামলা নং: ৬৮৯/২০১৭)। মামলার বিবরণ থেকে জানা যায়, ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি সেমিনারে মাহমুদুর রহমান বাংলাদেশ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ এর প্রতি চরম অবজ্ঞাসূচক ও কটুক্তিমূলক বক্তব্য রাখেন।  যা উদ্দেশ্য প্রণোদিত,উস্কানিমূলক ও রাষ্ট্রীয় দ্রোহীতার শামিল।

তার এমন বক্তব্যে যে সুনাম ও সম্মান হানি হয়েছে তা আর্থিক মানদন্ডে  পূরণীয় নয়।  গণমাধ্যমে মাহমুদুর রহমানের এমন বক্তব্য প্রদান ও প্রকাশের ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাহার পরিবারের সদস্য তথা বাংলাদেশ আওয়ামীলীগের আনুমানিক ৫শত কোটি টাকার সম্মান ক্ষুন্ন হয়েছে। মামলার স্বাক্ষীরা হলেন হিলালপুর এলাকার জোবায়ের আহমদ তপু,শেখেরগাও এলাকার মুবিন রাজ, বড়লেখার মাইজপাড়া এলাকার মো: আবু হানিফ, বর্ষিজুড়া এলাকার শাহিনুর রহমান উজ্জল। খয়েজ আহমেদ বলেন, তিনি ইউটিউবে জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমানের বক্তব্য দেখেন। তিনি মাহমুদুর রহমানের এহেন বক্তব্যে সংক্ষুব্দ হয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা সাংগঠনিক সম্পাদক হিসাবে মামলাটি দায়ের করেছেন। তিনি দন্ডবিধির ১২৩(ক)/ ১২৪(ক)/ ৫০০/ ৫০১/ ৫০২/ ৫০৫ ধারায় মামলাটি দায়ের করেন।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com