অভ্যান্তরিণ কোন্দলে নিহত ছাত্রলীগ কর্মী সাবাবের কুলখানি সম্পন্ন

December 16, 2017,

স্টাফ রিপোর্টার॥  অভ্যান্তরিণ কোন্দলের জেরে নিহত ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সাবাবের কুলখানি সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১৫ ডিসেম্বর বাদ জুম্মা নিহত সাবাবের ২৯ পুরাতন হাসপাতাল সড়কের বাসভবনে স্বজন, আলেম ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনদের অংশগ্রহনে কুলখানি অনুষ্ঠান সম্পন্ন হয়। কুলখানি অনুষ্ঠানে নিহত সাবাবের আতœার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই। এ সময় ছেলে হাড়িয়ে বাকরুদ্ধ সাবাবের পিতা সাবেক ব্যাংক কমংকর্তা আবু বক্কর সিদ্দিক সহ তার স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়ায় অংশ নেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার পৌসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট এর উপ-পরিচালক ও সাবাবের দুলাভাই মাওলানা শাহ্ নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর আছাদ হোসেন মক্কু, প্যানেল মেয়র ও কাউন্সিলার ফয়সল আহমদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর সহ অন্যান্যরা ।

উল্লেখ্য গত ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের সরকারি স্কুল মাঠের নির্জন এলাকায় ছাত্রলীগের অভ্যান্তরিন কোন্দলের শিকার হয়ে দুই ছাত্রলীগ কর্মী

শহরের ২৯ পুরাতন হাসপাতাল সড়কের বাসিন্দা, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকের কনিষ্ঠ পূত্র মোহাম্মদ আলী সাবাব (২২) ও দূর্লভপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থী নাহিদ আহমদ মাহি (১৭) কে ছুরিকাঘাত করে নৃশংস কায়দায় হত্যা করা হয়। এ ঘটনার ৩ দিন পর মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

গত শনিবার (৯ ডিসেম্বর) রাত আটটার দিকে সন্তান হারা নিহত সাবাবের মা সেলিনা চৌধুরী বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং (জিআর৭/৩৬৩)। এই মামলার ১২ আসামীর মধ্যে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত ডাবল মার্ডার মামলার আসামীরা হলেন, শহরের বড়হাট এলাকার আনিসুল ইসলাম তুষার (২৭),শমসের নগর রোডের আরাফাত রহমান (২০), সৈয়দ সৌমিক (২২), রাজনগর উপজেলার চকিরাই গ্রামের আশফাকুল ইসলাম মাহদী (২০),মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রবাসের শিক্ষার্থী জামিল (১৮), সদর উপজেলার পাগুলিয়া এলাকার সনি হায়দার (২০), বেরিচর পশ্চিম বাজার এলাকার রুবেল মিয়া (২৮),সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের শিক্ষার্থী কনক দাশ (১৮), প্রতীক হাসান (২০), সদর উপজেলার মোকাম বাজার এলাকার হৃদয় আহমদ (২১), রাজনগরের মহলাল এলাকার তামিম হাসান (২০), শহরের কোর্ট এলাকার ফাহিম মুনতাসির (২০)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com