এখনও আড়ালে শাবাব-নাহিদ হত্যাকা-ের প্রধান আসামিরা

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যা মামলার প্রধান আসামীরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ঘটনার বেশষ কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ অন্যান্য আসামীদের গ্রেফতার করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিহতেদের স্বজনরা।
গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারে ছাত্রলীগকর্মী মোহাম্মদ আলী শাবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি খুন হন। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ ও ৬/৭জনকে অজ্ঞাতনামা করে করে থানায় মামলা করেন নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধূরী। অপর নিহত স্কুলছাত্র মাহি হত্যাকা-ের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
ঘটনার এক সাপ্তাহ পেরিয়ে গেলেও এখনও আড়ালে রয়েছেন প্রধান আসামীরা। গত ১০ ডিসেম্বর রবিবার নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় তুষার গ্রুপের প্রধান আনিসুল ইসলাম তুষারসহ ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন উলুয়াইল এলাকার আকিকুল ইসলাম চৌধুরীর ছেলে আনিসুল ইসলাম তুষার (২৭), শমসের নগর রোডের বাদশা মিয়ার ছেলে আরাফাত রহমান (২০), রাজনগর উপজেলার চকিরাই গ্রামের সিরাজুল ইসলাম মুক্তির ছেলে আশফকুল ইসলাম মাহদী (২০), মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রবাসের শিক্ষার্থী জামিল (১৮), সদর উপজেলার পাগুলিয়া এলাকার আব্দুল মুকিতের ছেলে সনি হায়দার (২০), বেরিচর পশ্চিম বাজার এলাকার ফখরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৮), সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের শিক্ষার্থী কনক মিয়া (১৮), সদর উপজেলার মোকাম বাজার এলাকার হৃদয় আহমদ (২১), রাজনগরের মহলাল এলাকার আয়ুব হাসানের ছেলে তামিম হাসান (২০), শহরের কোর্ট এলাকার ফাহিম মুনতাসির (২০), সৌমিক (২২), প্রতীক হাসান (২০), সহ আরো ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
নিহত মাহির মামা গোলাম ইমরান আলী জানান, ছেলে হারানোর শোকে তার বোন মূহ্যমান থাকায় এখনও মামলা করেননি।
নিহত শাবাবের মা সেলিনা রহমান জানান, এত দিন পরও পুলিশ প্রধান আসামীদের গ্রেফতার করতে পারেনি। পুলিশের ভূমিকা নিয়ে আমরা সংক্ষুব্ধ।
মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহাম্মদ বলেন, দুই দিনের রিমান্ড শেষে গ্রেফতারকৃত আসামীদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য করুন