বিজয় দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী

“বিজয়ের সুফল চাই বিভেদ নয় ঐক্য চাই” এই স্লোগানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর।
শনিবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম.সাইফুর রহমান রোডে সমাবেশে মিলিত হয়।
র্যালী পরর্বতী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃআব্দুল মুমিত। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি মো: ফখরুল ইসলাম, শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্র শিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃআব্দুল মুমিত তার বক্তব্যে বলেন , ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে,সেই স্বাধীনতাকে ঐক্যের পরিবর্তে,সবাই মিলে দেশ গড়ার পরিবর্তে, চক্রান্তকারীরা আজকে মানুষের মধ্যে বিভেধ তৈরী করছে। তাই রক্তে কেনা স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি



মন্তব্য করুন