বিজয় দিবসে মৌসাসের বর্ণাঢ্য র‌্যালী

December 16, 2017,

আশরাফ আলী॥ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সকালে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ মৌসাসের বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে সাংস্কৃতিক আড্ডায় মিলিত হয়। সাংস্কৃতিক আড্ডায় শহীদদের স্মরণে দেশাত্ববোধক গান পরিবেশন করে মৌসাসের শিল্পিরা।

সাংস্কৃতিক আড্ডায় এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদের পরিচালক ছায়েদ আলী, মৌসাসের অভিভাবক ও উপদেষ্টা মোক্তাদির হোসাইন, সহকারি পরিচালক আবু সালেহ মোহাম্মদ নাঈম, সাবেক সহকারি পরিচালক ওমর ফারুক টিপু, সাবেক সংগীত পরিচালক তরিকুল ইসলাম, মৌসাসের শিশু ও কিশোর শিল্পিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com