ইফার বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ
December 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইফা মৌলভীবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর দুপুরে পশ্চিম বাজার কার্যালয়ে আলোচনা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার শাখার উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্ব এবং জুলফিকার আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক নজরুল ইসলাম মুহিব। আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলানা সিরাজুল ইসলাম,মৌলানা আব্দুর নুর মৌলানা জুলফিকার আলী বাবুল প্রমুখ। পরে অতিথিরা মহান বিজয় দিবস উপলক্ষে মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্য্যক্রম প্রকল্পের সহজ কোরআনশিক্ষা,প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের ২০১৭ সালের শির্ক্ষাথীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।



মন্তব্য করুন